মো. এরশাদ আলী(স্টাফ রিপোর্টার)
রাজশাহী জেলার তানোর থানার ন্যায়নিষ্ঠ ও দায়িত্বশীল অফিসার ইনচার্জ জনাব এস এম মাসুদ পারভেজের তত্ত্বাবধানে সক্রিয় চৌকস তানোর থানার এসআই মো. তুহিন ভূঁইয়া, সঙ্গীয় এএসআই মো. শাহরিয়ার মাহমুদ ও এএসআই মো. শফিকুল ইসলাম ফোর্সসহ ২১ জুন (২০২৬) রাতে অভিযান পরিচালনা করেন।
অভিযানে দুই মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. জসিম উদ্দিন (পিতা- মো. মাহাতাব মণ্ডল, সাং- নারায়ণপুর, থানা- তানোর, জেলা- রাজশাহী) এবং তিন মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. গোলাম রাব্বানীকে (পিতা- মো. মেহের উদ্দিন, সাং- সরনজাই সরদারপাড়া, থানা- তানোর, জেলা- রাজশাহী) গ্রেফতার করা হয়।
আসামিদের প্রয়োজনীয় পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
