টি এম সিদ্দিক(মাদারীপুর)
মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় শুকরন বেগম (৭৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে উপজেলার পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন মাদবরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুকরন বেগম দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা মোকশেদপুর এলাকার মোকশেদ হাওলাদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে মাদবরেরচর ইউনিয়ন মোল্লাবাজার সংলগ্ন রেললাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তিনি গতকাল দুপুর থেকে নিখোঁজ হন বলে জানান পরিবারের লোকজন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।