২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে ৬০০ টাকায় গরুর মাংস, কান্দাপাড়া হাটখোলায় উপচে পড়া ভিড়

রাসেল আহমেদ(সিরাজগঞ্জ)

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে সিরাজগঞ্জের কালিয়া কান্দাপাড়া হাটখোলা। সেখানে মাত্র ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টাটকা গরুর মাংস। এমন খবরে সকাল থেকেই হাটখোলায় ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বাজারের অন্যান্য স্থানে গরুর মাংসের দাম তুলনামূলক বেশি হওয়ায় কম দামে মাংস কিনতে ছুটে আসেন বিভিন্ন এলাকার মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও শ্রমজীবী পরিবারগুলোর মাঝে এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে।

মাংস বিক্রেতারা জানান, সঠিক পরিকল্পনা ও সীমিত লাভে ব্যবসা পরিচালনা করলে ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা সম্ভব। তারা বলেন, অতিরিক্ত মুনাফার প্রবণতাই বাজারে অস্থিরতা তৈরি করে। ন্যায্যমূল্যে বিক্রি নিশ্চিত করা গেলে দেশের সাধারণ মানুষ সহজেই গরুর মাংস কিনে খেতে পারবেন।

ক্রেতারা জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে স্বল্প আয়ের মানুষও পরিবারের জন্য গরুর মাংস কিনতে পারছেন।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ দেশের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়লে বাজারে স্বস্তি ফিরবে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কিছুটা হলেও বাড়বে।

এপ্রিল ২৭, ২০২৬