২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন সংস্করণ

শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৬

মিজানুর রহমান(শ্রীবরদী)

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় অদ্য ১৭/০৫/২০২৬ ইং, রোজ: রবিবার, সকাল ১১টার সময় শ্রীবরদী এলএসডি অফিসে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৬-এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মো. মাহমুদুল হক রুবেল, মাননীয় সংসদ সদস্য, ১৪৫, শেরপুর-০৩।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মনীষা আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীবরদী, শেরপুর।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. আব্দুর রহিম দুলাল, আহ্বায়ক, শ্রীবরদী উপজেলা বিএনপি; আব্দুল্লাহ আল মামুন দুলাল, সদস্য সচিব, শ্রীবরদী উপজেলা বিএনপি; যুবদল নেতা মোখলেছুর রহমান লিটন, স্থানীয় নেতাকর্মী, এলএসডি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় সংসদ সদস্য বলেন, কৃষকের ন্যায্য মূল্য আদায় নিশ্চিতকরণ এবং সকলকে ধান ও চাল সংগ্রহ করার বিষয়ে সহযোগিতার আহ্বান করেন।

মে ১৭, ২০২৬