২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

অবৈধ দোকানপাট উচ্ছেদ, সরকারি জায়গা দখলমুক্ত

রাসেল আহমেদ (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের বেলকুচিতে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে বেলকুচি পৌর এলাকার পলাশ মার্কেট থেকে মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড পর্যন্ত বেলকুচি আঞ্চলিক সড়কের পূর্ব পাশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উচ্ছেদ অভিযানের আগে অবৈধভাবে স্থাপিত দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে একাধিকবার সতর্ক করা হয়েছিল। এরপরও দখলদাররা দোকানপাট অপসারণ না করায় বুলডোজার দিয়ে সেগুলো উচ্ছেদ করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এপ্রিল ২৫, ২০২৬