১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন সংস্করণ

সাতকানিয়ায় পানিবন্দি মানুষের সহায়তায় প্রতি ইউনিয়নে ৬ টন চাল বরাদ্দ

আব্দুল আজিজ (সাতকানিয়া)

সাতকানিয়ায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে উপজেলার ১৭ ইউনিয়নের পানিবন্দি মানুষের সহায়তায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বরাদ্দ হতে প্রতি ইউনিয়নে প্রাথমিকভাবে ৬ (ছয়) মেট্রিক টন চাল বরাদ্দ প্রদান করা হয়েছে।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রশাসন উক্ত বরাদ্দকৃত চাল হতে প্রতি ইউনিয়নে ১০ কেজি করে ৫০০টি পরিবারের মধ্যে চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে।

এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় এ পর্যন্ত ৫,০০০টি শুকনো খাবারের প্যাকেট, মিনারেল ওয়াটার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জরুরি ওষুধ বিতরণ করা হয়েছে।

অধিকসংখ্যক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা পৌঁছে দিতে শুকনো খাবার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সেনাবাহিনীর সদস্য, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ আন্তরিকভাবে অংশগ্রহণ করেছেন।

সাতকানিয়া উপজেলা প্রশাসন এ মানবিক কার্যক্রমে সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

এই দুর্যোগময় সময়ে সকলকে অসহায় ও দুর্গত মানুষের পাশে থেকে মানবিক সহায়তার হাত প্রসারিত করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

জুলাই ১৪, ২০২৬