আব্দুল আজিজ(সাতকানিয়া)
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় লক্ষ লক্ষ মানুষ এবং বাড়িঘর পানিবন্দি। তন্মধ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কেঁওচিয়া, ঢেমশা, নলুয়া, কালিয়াইশ, ধর্মপুর, বাজালিয়া, রামপুর, ছদাহা, সাতকানিয়া পৌরসভা ও এওচিয়া ইউনিয়নসহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায়। যেমনটি নলুয়া ইউনিয়নের মরিচ্ছা পাড়া, ঢেমশা ইউনিয়নের বিল্লা পাড়া, কেঁওচিয়া ইউনিয়নের ৫, ২, ৩, ৪, ৬ নং ওয়ার্ডের অসংখ্য মানুষ ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝে গত চার দিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে পানিবন্দি অবস্থায় রয়েছে।
এর মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মানবিক সংগঠন ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান স্থানীয় প্রতিনিধিদের সহযোগিতায় চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও আংশিক সাতকানিয়া) এবং চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) উপজেলার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের ব্যবস্থাপনায় খাদ্যসামগ্রী সহযোগিতা পৌঁছিয়ে দিয়ে সহায়তা করেন।
এছাড়াও অসংখ্য মানুষের যাতায়াতের সমস্যা থাকায় অনেকেই ত্রাণ কিংবা সাহায্য-সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেছেন।
এছাড়াও সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর টিমসহ বানভাসিদের সহযোগিতায় বিভিন্ন ইউনিয়নে খোঁজখবর রাখতেও দেখা যায়। এছাড়াও কেঁওচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের এক অসুস্থ মহিলার সন্ধান পেয়ে তৎক্ষণাৎ অত্র এলাকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন ও সেনাবাহিনীর টিম নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান— নুর জাহান (৭০), স্বামী বজল আহমদকে উদ্ধার করতে সক্ষম হন। পাশাপাশি তার চিকিৎসাসেবার ব্যবস্থাও করা হয়েছে বলেও তিনি জানান।
